ধূমপান: করোনার সম্ভাবনা বাড়ায় ১৪%
২৯ জুন ২০২০, ০১:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
জীবনযাপন ডেস্ক:
ধূমপায়ীদের জন্য কিছু কথা বলবো। জানি, ধূমপানের পক্ষে তাদের অসংখ্য যুক্তি থাকে। তবে, এসব যুক্তি নিতান্তই অসার। ধূমপায়ীদের বলছি- মানুষ পারেনা এমন কিছু নেই, আর আপনারা সামান্য সিগারেট ছাড়তে পারবেন না কেন? মনে জোর আনুন। আপনি মানুষ। আপনার খারাপ নেশাটাকে দমন করার সাধ্য নেই আপনার, যা কিনা আপনার পরিবারের এবং আপনার চরম ক্ষতি করে!
জেনে নিই, ধূমপানের কুফ: (১). সিগারেট, বিড়ি করোনা হওয়ার সম্ভাবনাকে অন্যদের চেয়ে ১৪% বাড়িয়ে দেয়। (২). ব্রেইন ক্যান্সার করে। (৩). খাদ্যনালীর ক্যান্সার করে। (৪). পাকস্থলীর ক্যান্সার করে। (৫). অন্ত্র অর্থাৎ কোলন ক্যান্সার করে। (৬). ফুসফুসের ক্যান্সার করে। (৭). হার্ট অ্যাটাক করায়। (৮). স্ট্রোক ও প্যারালাইসিসের জন্য দায়ী। (৯). শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমিয়ে দেয় যার ফলে যে কোন ইনফেকশন স্বাভাবিকের চেয়ে বেশি হয়। (১০). পেটের মাংসপেশির আঁশগুলোকে ফাঁক ফাঁক করে দেয়। ফলে মাংসপেশি দুর্বল হয়ে যায়। দুর্বল মাংসপেশি ভেদ করে পেটের নাড়িভুড়ি বাইরে ঠেলে বের হয়ে আসে। এ অবস্থাকে হার্নিয়া বলে।
(১১). আপনি বাইরে বিড়ি-সিগারেট খেয়ে মুখখানা মুছে বাসায় এলেন। ভাবলেন, বাসার মানুষ তো নিরাপদ। মোটেও না। আপনার বাবা-মা-ভাই-বোন-স্ত্রী-আদরের সন্তান আপনার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকবে। ‘আপনার জন্য সন্তানের অকাল মৃত্যু হার্ট অ্যাটাকে কিংবা ক্যান্সারে কেমন লাগবে শুনতে? অথচ আপনি জানতেই পারলেন না, আপনার এই খারাপ অভ্যাসের জন্যই অকাল মৃত্যু হয়েছিল আপনার প্রিয়জনের!
কার মূল্য বেশি আপনার কাছে? নিজের ও প্রিয়মুখগুলোর জীবনের চাইতেও অনেক প্রিয় বুঝি এই বিড়ি কিংবা সিগারেট?
এক মুহূর্ত! শুধু এক মুহূর্তের প্রতিজ্ঞায় সারা জীবনের জন্য সিগারেট বা বিড়ি ছেড়ে দিন। নিজে বাঁচুন, পরিবার-পরিজনকে বাঁচান। প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, সেই কষ্টকে জয় করে নিন। আপনি পারবেনই। (লেখক: ডাঃ নাহিদ ফারজানা)
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ