নরসিংদীতে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন
১৬ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশের ন্যায় নরসিংদীতেও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে উদ্বোধনী কার্যক্রম দেখেন নরসিংদীর প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নরসিংদীর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: শীতল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আমীরুল হক শামীম, জেলা স্বাচিপ’র সভাপতি গোলাম দস্তগীর।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য আমাদের নিযুক্ত করা হয়েছে। আমরা নিন্ম পর্যায় থেকে প্রধানমন্ত্রীর কার্যক্রমগুলো বাস্তবায়নে কাজ করবো। উপস্থিত সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের জন্য কাজ করার আহবান জানান তিনি।
বিভাগ : জীবনযাপন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি