ডায়াবেটিস প্রতিরোধে নতুন ওষুধ আবিস্কারের দাবি মার্কিন বিজ্ঞানীদের
১৩ জুন ২০১৯, ০৫:৩০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
হেলথ ডেস্ক:
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে বেড়েছে চিকিৎসা ব্যয়ও। তবে এ রোগে আক্রান্ত হওয়ার আগেই যদি প্রতিরোধ করা যায় তবে সেটাই ভাল। সম্প্রতি ডায়াবেটিস প্রতিরোধে নতুন এক ওষুধ আবিস্কার করার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এই ওষুধ প্রয়োগে টাইপ-১ ডায়াবেটিসকে অন্তত দু’বছর বা তার বেশি সময় পিছিয়ে দেওয়া সম্ভব হবে।
দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে নতুন এই ওষুধের সাফল্য সংক্রান্ত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডায়াবেটিস ও কিডনির চিকিত্সা সংক্রান্ত এক প্রতিষ্ঠানে গবেষণাটি হয়েছে বলে জানা গেছে।
খবর আনন্দবাজার পত্রিকার
ওই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী লিজা স্পেন জানিয়েছেন, যাদের বংশগতভাবে ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে, তাদের আগে থেকে নজরদারিতে থাকতে হবে।
বিজ্ঞানী লিজা স্পেনের দাবি, ডায়াবেটিসের সম্ভাবনা দেখা গেলেই তারা যদি এই ওষুধ গ্রহণ করেন তবে তাদের ডায়াবেটিস দু’বছর, এমনকি কোনও কোনও ক্ষেত্রে তারও বেশি সময় ঠেকিয়ে রাখা যেতে পারে।
তিনি জানান, বংশগত কারণে ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে এমন ৮ থেকে ৪৯ বছর বয়সী ৭৬ জনের ওপর গবেষণাটি চালানো হয়। সেখানে এই নতুন ওষুধটির সাফল্য মিলেছে।
প্রসঙ্গত, আমাদের শরীরের টি-সেল যখন ইনসুলিন উৎপাদনকারী বিটা সেলকে নষ্ট করে দেয়, তখন টাইপ-১ ডায়াবেটিস দেখা দেয়। রক্তে সুগার বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনসুলিন।
বিভাগ : জীবনযাপন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি