বেলাবতে প্রতিবন্ধীদের বিশেষ চক্ষু চিকিৎসা সেবা প্রদান
১৬ জুন ২০১৯, ০৯:৫৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
“স্বাস্থ্য সবার অধিকার” দক্ষিন এশিয়ায় বাধামুক্ত একীভূত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ইউকেএইড এর অর্থায়নে সাইটসেভার্স এর সহযোগিতায় বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালনায় রোববার (১৬ জুন) সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত নরসিংদীর বেলাব উপজেলার ভাটের চর এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে এ বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারী সংস্থা পাপড়ি’র সার্বিক তত্ত্বাবধানে দেড় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ১৫ জন ছানি রোগীকে অপারেশন এর জন্য ভর্তি করা হয়। এরমধ্যে ২ জন প্রতিবন্ধী। ভর্তিকৃত রোগীদেরকে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের নিজস্ব গাড়ি করে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে অপারেশনের পর চশমা ও ২ মাসের ঔষধ দিয়ে হাসপাতালের নিজস্ব গাড়ী করে বাড়ি পৌছে দেওয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল হক, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান, ইনকশন অফিসার আবদুর রহিম মাহমুদ, পাপড়ি ম্যানেজার মোঃ মিজানুর রহমান, শফিকুল সরকার, নাজিম উদ্দিন খান, আসমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অভিভাবক, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা