নরসিংদীতে দিনব্যাপী শিশুদের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে এ্যাপোলো হসপিটাল ঢাকা ও স্থানীয় জেডি প্যাথলজি সেন্টার এর যৌথ উদ্যোগে নরসিংদীতে প্রথম বারের মতো দিনব্যাপী শিশুদের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নরসিংদী শহরের জেডি প্যাথলজি সেন্টারে এই হার্ট ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শিশুকে বিনামূল্যে জন্মগত ও জন্মপরবর্তী হার্টের ছিদ্র বন্ধের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তাহেরা নাজরিন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, ডাঃ আবু কাউসার সুমন, শিবু সাহা সহ অন্যান্যরা।
হার্ট ক্যাম্পে বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে এ্যাপোলো হসপিটাল ঢাকায় আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সার্জারী ছাড়াই ডিভাইসের মাধ্যমে মাত্র ৫৫ হাজার টাকায় শিশুদের জন্মগত ও জন্ম পরবর্তী হার্টের ছিদ্র বন্ধের চিকিৎসা সেবার প্যাকেজ চালুর ঘোষণা দেয়া হয়।
বিভাগ : জীবনযাপন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি