ডাঙ্গায় প্রাণ আরএফএল কারখানায় আগুন
৩০ আগস্ট ২০২৪, ০৯:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গায় কারখানাটির ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরির ইউনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর মোট ৭টি ইউনিট। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।
পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট, মাধবদী ফায়ার স্টেশনের ২ টি ও নরসিংদী স্টেশনের ৩টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া, আগুন নেভাতে প্রাণ কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করে। আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
কারখানাটির যে অংশে আগুন লেগেছে, সেখানে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেইট, গ্লাস এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী করা হতো বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে উৎপাদিত বিভিন্ন প্লাস্টিক পণ্যসহ যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা