ইউএমসি জুটমিল শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর পে স্লীপ প্রদান
১৬ জানুয়ারি ২০২০, ০৩:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী নরসিংদীর ইউএমসি জুটমিল শ্রমিকদের পে স্লীপ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে এসব পে স্লীপ প্রদান শুরু হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর ইএমসি জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা। এর আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শ্রমিক আন্দোলনের মুখে ১৫ দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের পে স্লীপ প্রদানের ঘোষণা দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
নরসিংদীর ইএমসি জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে পে স্লীপ প্রদান শুরু করা হয়। মোট ২ হাজার ৩ শত ৩১ জন শ্রমিকের মাঝে মোট ১ কোটি ৯ লাখ টাকার পে-স্লিপ বিতরণ করেন মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতারা। তবে নতুন মজুরী কমিশনের পে-স্লিপ হাতে পেলেও টাকা না পাওয়ায় হাসি নেই শ্রমিকদের মুখে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী পে স্লীপের টাকা পরিশোধ শুরু হতে পারে।
শ্রমিকরা জানান, দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আজকে এই নতুন মজুরী কমিশনের পে-স্লিপ হাতে পেয়েছি কিন্তু টাকা পাইনি। টাকা পাওয়ার পর আমাদের মুখে হাসি ফুটবে।
তারা জানান, বিগত কয়েক মাস ধরে বাড়ি ভাড়া, সন্তানদের স্কুল কলেজের ভর্তি ফি, দোকান বাকি দিতে পারছি না। এই জন্য দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার দাবী জানান শ্রমিকরা।
দ্রুত সময়ের মধ্যে পে-স্লিপের টাকা পরিশোধসহ পর্যায়ক্রমে ১১দফা দাবী বাস্তবায়িত হবে বলে আশাবাদী সিবিএ নেতারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা