নরসিংদীতে ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল গ্রুপ
১৮ অক্টোবর ২০২১, ০৫:৫৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পথচলা শুরুর পর ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এসব জনবলের ৯০ শতাংশ স্থানীয় এবং ২০ হাজার কর্মী নারী। আগামী দুই বছরের মধ্যে আরও ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী দেশের খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
প্রাণ-আরএফএল গ্রুপের ৪০ বছর পূর্তিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল। সোমবার দুপুরে নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ট্রেনিং একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও জানানো হয়, স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে প্রাণ আরএফএল গ্রুপ। আগামী দিনে বেশ কয়েকটি খাতে আরও বিনিয়োগ পরিকল্পনা রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) শামছুল আলম মিয়া, জেনারেল ম্যানেজার তানুল ইসলাম, এসিস্টেন্ট ম্যানেজার তৌহিদুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের শুরুর প্রেক্ষাপট ও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন তারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার