হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারি হাসিনার সরকার এর আমলে দেশের মানুষ নিপীড়িত হয়েছেন, ঘুম-খুনের শিকার হয়েছেন। তার আমলে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তার পতনের মধ্যদিয়ে দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন। সোমবার (৯ জুলাই) বিকালে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী শিশু একাডেমী হল রুমে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।
এসময় খায়রুল কবির খোকন বলেন, হাসিনা চারদিকে লুটপাট চালিয়েছিল। যার কারণে তার আমলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন এসব বন্ধ হবে। এছাড়াও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন তদন্ত ছাড়া যাতে হয়রানিমূলক মামলা না দেওয়া হয় সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মন্জুর এলাহী, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কর্মাস এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নুরুল ইসলামসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা