নরসিংদীতে ব্র্যান্ড ফার্মা হেলথ কেয়ার শপের উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদরের বাজির মোড় মোল্লা টাওয়ারের মাহবুবস মলে উদ্বোধন করা হলো ব্র্যান্ড ফার্মা হেলথ কেয়ার শপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ডা. সাজেদুল হক অপু, ডা. মো: আবু কাউছার সুমন, ডা. মাসুম ফকির, ব্যবসায়ী রাসেল বিন হাসনাত, সাংবাদিক আব্দুর রহমান ও ব্র্যান্ড ফার্মার সত্ত্বাধিকারী মাহবুবুর রহমান মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নরসিংদীতে উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি ও সার্বক্ষনিক দুইজন ফার্মাসিষ্টের তত্ত্বাবধানে ঔষধ বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে একই ছাদের নীচে ঔষধ, ব্র্যান্ডেড কসমেটিকস ও বেবীফুড সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা কাটার সুযোগ করে দিতেই এই শপের আয়োজন।
ব্র্যান্ড ফার্মার সত্ত্বাধিকারী মাহবুবুর রহমান মনির বলেন, আমরা যারা নরসিংদীতে বাস করি তাদের সকলের সুবিধার কথা বিবেচনা করেই অরিজিনাল পণ্য ও বিক্রয়োত্তর সেবার অঙ্গিকার নিয়ে এই ব্র্যান্ড ফার্মার যাত্রা শুরু। এটা মূলত ব্যবসা নয়, এক ধরনের সেবা। কারণ নরসিংদীতে ব্র্যান্ডেড পণ্য পাওয়া যায় না তার উপর কিছু পাওয়া গেলেও সবকিছু সহজপ্রাপ্যতা ছিলো না। এছাড়া পণ্যের মান নিয়ে সংশয়। এই সবকিছু দূর করে সকলের সেবা করার ব্রত নিয়ে এর উদ্বোধন করা হলো। আশা করি এর মাধ্যমে নরসিংদীর জনগণ উপকৃত হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার