রায়পুরায় নতুন কলেজের যাত্রা শুরু
২৯ জুন ২০১৯, ০১:৪৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম
রায়পুরা প্রতিনিধি:
রায়পুরায় মহেশপুর ইউনিয়নের বেগমাবাদের তালুককান্দি গ্রামে “মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজ” নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকালে কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নরসিংদী-৫(রায়পুরা) এর সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু। চলতি বছর থেকে কলেজটি শিক্ষা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসময় তিনি রায়পুরার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বিশেষ নজর রাখা হবে বলে উল্লেখ করে বলেন, শিক্ষা শান্তি প্রগতি শেখ হাসিনার মূলনীতি এই শ্লোগান কে সামনে রেখে প্রত্যেক এলাকায় শিক্ষার হার বাড়ানোসহ দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়ার সভাপতিত্বে এবং মুহাম্মদ শেখ রাসেল ও মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আবদুস সাদেক, মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ রউফ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদহল্লাহ ভূইয়া, কলেজের জমিদাতা, প্রতিষ্ঠাতা সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোছলেহ উদ্দিন ভূইয়া, দৌলতকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ কাজল ভূইয়া, ব্যবসায়ী মোঃ মনির হোসেনসহ এলাকার সচেতন মহল এবং আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি