মাধবদীতে আত্মজীবনী 'স্মৃতিমঞ্জুষা'র আবরণ উন্মোচন
০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীর সমাজ সংস্কারক ও লেখক প্রিয়বালা গুপ্তার আত্মজীবনী 'স্মৃতিমঞ্জুষা' বইয়ের আবরণ উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর) কাল ১০টায় মাধবদীর উইজডম প্রিপারেটরি স্কুলে এই উন্মোচন অনুষ্ঠান হয়। পরে তাঁর স্মৃতিচারণ করে আলোচনা সভা হয়।
উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ভাই গিরিশ চন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহীনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান।
অনুষ্ঠানে আত্মজীবনী ওই বইয়ের আলোচনায় অংশ নেন লেখক ও ইতিহাসবিদ সরকার আবুল কালাম, সাংবাদিক এমদাদুল হক ভূইয়া, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহসিন খন্দকার প্রমুখ।
প্রিয়বালা গুপ্তা পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেনের নাতনি। তাঁর হাত ধরেই মাধবদীতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালের ১২ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর লেখা এই আত্মজীবনী 'স্মৃতিমঞ্জুষা'র সম্পাদনা করেছেন ভাই গিরিশ চন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহীনুর মিয়া।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও