বেলাবতে সহপাঠীদের মারধরে আহত স্কুলছাত্রের মৃত্যু
০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩৯ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে স্কুলের এ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সহপাঠীদের মারধরে আহত হওয়ার চারদিন পর মো: শুভ মিয়া (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (০২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত গত ২৮ নভেম্বর সহপাঠীদের হামলায় সে আহত হয়।
নিহত শুভ নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েছ মিয়ার ছেলে ও বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের সহপাঠী ও পরিবারের লোকজন জানায়, গত ২৮ নভেম্বর নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট জমা দিতে যায় শুভ। ওই সময় শ্রেণী কক্ষের ফাস্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভর সঙ্গে রিফাত প্রধান ও মোজাম্মেলের বিরোধ দেখা দেয়। এরই জেরে স্কুলে প্রাঙ্গনে ওই দুইজনসহ আরো ৮/১০জন মিলে শুভর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শুভ। আঘাতে তার মাথায় রক্ত জমাট বেঁধে যায়। পরে আহত শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ও পরে অবস্থার অবন্নতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচদিন পর বুধবার রাতে মারা যায় শুভ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদির বলেন, নিহত স্কুলছাত্রের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্কুল ছাত্রের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী