স্বীয়পদে পুনর্বহাল বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান রিটন
০৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
বেলাব প্রতিনিধি:
দীর্ঘ এক বছর ৯ মাস ২২ দিন পর স্বীয়পদ ফিরে পেলেন নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নরসিংদী জেলার বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটনকে একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত বছরের ১৪ ফেব্রুয়ারী উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ভাইস চেয়ারম্যান মনিরুজজামান ভূইয়া জাহাঙ্গীর।
পরে মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। এই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৪ ফেব্রুয়ারি আপিলের পক্ষে একটি রায় প্রদান করেন। অভিযোগকারী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর আবারও রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলটি মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ করেন আদালত। এই প্রেক্ষিতে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটনকে অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে তাকে বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পূর্ণবহাল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২০ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপজেলার দুই ভাইস চেয়ারম্যানের সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা ও আপ্যায়ন ভাতার ৭৪ হাজার ৩৬৬ টাকা আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগটি আদালত পর্যন্ত গড়ায়। উভয় পক্ষের একাধিক আপিল ও শুনানি শেষে চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন স্বীয়পদ পূর্ণবহালের রায় পান।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন বলেন, স্বীয়পদ ফিরে পাওয়ায় আমি আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে শিল্পমন্ত্রীর সার্বিক সহযোগিতায় বেলাব উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে চেয়ারম্যানের স্বীয়পদে পুর্ণবহালের অফিস কপি পেয়েছি। তিনি যেকোন সময় দায়িত্ব নিতে পারেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর