বেলাবতে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে মতবিনিময় সভা
১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
বেলাবতে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে উপজেলার নারায়ণপুর সরাফত উচ্চ বিদ্যালয়ে বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শেখ আদিলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলাব থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন ভূইঁয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়েজুন্নেছা আক্তার। অন্যান্যদের মধ্য বক্তব্যে রাখেন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মাস্টার, নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খাঁন ছেন্টু, সররাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসন স্বপন।
এছাড়াও মতবিনিময় সভায় নারায়ণপুর এবং সররাবাদ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন-বেলাব উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করা আমার চ্যালেঞ্জ। নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য যা যা দরকার আমাদের প্রশাশনের পক্ষ থেকে তাই করা হবে। যাতে সাধারণ ভোটাররা র্নিভয়ে ভোট দিতে পারেন।
বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন ভূইয়া বলেন, জাল ভোট দেওয়ার উদ্দেশ্য করে কেউ যেন ভোট কেন্দ্রে না আসে। জাল ভোট দেওয়ার চেষ্টা করলে বুলেটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।
বেলাব উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ শেখ আদিল বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনে সাধারণ ভোটাররা যেন ভয়হীনভাবে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্হা গ্রহণ করবো। একটি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে বুলেটের মাধ্যমে জবাব দেওয়ার কথাও বলেন এই নির্বাচনী কর্মকর্তা। মতবিনিময় সভা পরিচালনা করেন বেলাব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম মুনিম আহমেদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা