বেলাবতে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
০৪ অক্টোবর ২০১৯, ০৭:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে মালবাহী পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৫ টায় বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাবুল মিয়া (৪৫) ও জামসেদ মিয়া (৪০)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মামুন রহমান বলেন, হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ফার্নিচার ভর্তি একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি মহাসড়কের পুটিমারা এলাকায় পৌছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা বাবুল ও জামসেদ নিহত হন। তাৎক্ষনিক তাদের নাম পাওয়া গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় অনন্যা সুপার পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার