মাধবদীতে শাহ আহমদ সফি (রহ.) জীবন-কর্ম শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল
১৯ অক্টোবর ২০২০, ০৬:১৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
মোঃ মুছা মিয়া:
নরসিংদী সদর উপজেলার মাধবদী এসপি স্কুল মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী থানা শাখার আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর জীবন-কর্ম শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ বরেন্য ওলামায়ে কেরাম এই সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান আলোকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ, উজানীর পীর মাওলানা আশেকে এলাহী, টঙ্গীর মাওলানা নজির আহমদ, কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, উজানীর মাওলানা এহতেরামুল হক প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি মুফতি এহতেশামুল হক কাসেমী।
সেমিনার ও দোয়া মাহফিলে আলোচকবৃন্দ শাহ আহমদ শফি (রহ.) এর জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ হেফাজতে ইসলামের মাধ্যমে যেসকল দাবী আদায়ের জন্য শাহ আহমদ শফী আন্দোলন করে গেছেন সে সকল বিষয় দ্রæত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। পাশাপাশি তিনি তার জীবনে ইসলামের জন্য যে খেদমত করে গেছেন তা থেকে শিক্ষা নিয়ে ইসলামের জন্য কাজ করার আহ্বান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় মাহফিলের আহ্বানে ছিলেন সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক আল গাজী কাসেমী।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি