মাধবদীতে নাতি কর্তৃক দাদীকে কুপিয়ে হত্যা, দাদা আহত
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নাতি কর্তৃক দাদা দাদীকে কুপিয়ে আহত করার একদিন পর দাদীর মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদী আমিরজানের (৫০) মৃত্যু হয়। এর আগে রোববার সকালে দাদা দাদীকে কুপিয়ে আহত করে তাদের নাতি মোশাররফ অনিক (১৮)।
নিহত আমিরজান কাঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের হোসেন আলীর স্ত্রী।
আহত হোসেন আলী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে হোসেন আলীর নাতি দাদা দাদীকে অত্যচার করে আসছিল। রোববার সকালে হোসেন আলীর ছেলে রফিকুল ও ছেলের স্ত্রী হাফেজা এবং নাতি মোশাররফ বৃদ্ধ আমিরজানকে মারধর শুরু করে। এসময় বৃদ্ধ হোসেন আলী তার স্ত্রী আমিরজানকে উদ্ধার করতে গেলে নাতি মোশাররফ তার হাতে থাকা চাপাতি দিয়ে দাদা ও দাদীকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দাদীর অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে আমিরজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার আহত দাদা হোসেন আলী কিছুটা সুস্থ হয়ে এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ করতে গেলে তার চিকিৎসাধীন স্ত্রী মারা গেছেন বলে খবর পান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নাতি কর্তৃক দাদিকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদী পক্ষের অভিযোগ অনুযায়ি হত্যা মামলা রুজু করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা