মাধবদীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা চালক ও আরোহী নিহত
০২ জুলাই ২০২১, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে মাধবদী থানার কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রিকশা চালক সাব্বির হোসেন (২০), রিকশার যাত্রী কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার গাজির চর ইউনিয়নের বাসিন্দা ফারিকুল ইসলাম (৩১)।
মাধবদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান সিলেট যাচ্ছিল। মাধবদীর কান্দাইল এলাকায় পৌঁছার পর কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সামনে থাকা মাধবদীগামী একটি রিকশা চাপা পড়ে। এসময় রিকশা চালক সাব্বির হোসেন ও রিকশার যাত্রী ফারিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফি আল ফারুক স্থানীয়দের বরাতে বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই রিকশা চালক ও যাত্রীর মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার নরসিংদী টাইমসকে জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা