মাধবদীতে ডাকাতির প্রস্তুতির সময় দুইজন আটক
২৫ জুলাই ২০২১, ০৭:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার আসমান্দীরচরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গাজীপুরা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মইজুদ্দীন ওরফে তেইল্লা (৩৭) ও নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (২২)। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডাকাতের হানা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করেন স্থানীয়রা । এসময় ১৪/১৫ জন ডাকাত পালিয়ে যেতে পারলেও তাদের মধ্যে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি কাটার ও অবিষ্ফোরিত পাঁচটি ককটেল পাওয়া যায়। খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আহমেদ জানান, গতকাল রাতে আসমান্দীরচর এলাকা থেকে ওই দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাদের দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে দুপুরে তাদের নরসিংদীর আদালতে পাঠানো হয়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা