মাধবদীতে পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরের লাশ
২১ আগস্ট ২০২১, ০৭:০২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে একটি পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার ওই পরিত্যক্ত শৌচাগার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ১৩ বছরের অজ্ঞাত ওই কিশোর টোকাই প্রকৃতির কেউ হতে পারে বলে ধারনা করছে পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই শৌচাগারটি স্থানীয় বকুল ভূঁইয়া নামের এক ব্যক্তির। পরিত্যক্ত হলেও তাতে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত একটি মোটর পড়ে ছিল। বৈদ্যুতিক তারের মাধ্যমে ওই মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শুক্রবার রাতের কোন এক সময়ে হয়তো ওই কিশোর মোটরটি চুরি করার উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে সেখানেই মরে পড়ে ছিল ওই কিশোর। শনিবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত ওই শৌচাগারে তারে জড়িয়ে থাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়িটিতে বসবাস করা কয়েকজন ব্যক্তি ও স্থানীয় লোকজন।
পরে মাধবদী থানাকে এই ঘটনা জানানো হলে দুপুরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত ওই শৌচাগারে থাকা মোটরটি চুরির জন্যই হয়তো ঘটনাস্থলে এসেছিল ওই টোকাই কিশোর। ওই মোটরের তারে জড়িয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি