মাধবদীতে কারখানায় ডাকাতি: দুইজন গ্রেপ্তার, লুণ্ঠিত যন্ত্রপাতি উদ্ধার
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে একটি নির্মাণাধীন ফায়ার ফিটিং সরঞ্জাম তৈরির কারখানায় ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কারখানা থেকে লুণ্ঠিত যন্ত্রপাতি। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
এর আগে গত রোববার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের আবদুল্লাহকান্দি এলাকায় নির্মাণাধীন নিউটেক মেশিনারিজ ইন্টারন্যাশনাল নামক কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ মামুন পারভেজ (৩১) ও কেরানিগঞ্জের বালুর চর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ লিটন (৫৫)।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, রোববার রাত ১২টার পরে একটি ট্রাকে করে ২৫-৩০ জন ব্যক্তি নির্মাণাধীন কারখানাটির সামনে আসেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানাটিতে জোরপূর্বক প্রবেশ করে অন্যান্যরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে দুজন পাহারাদার ও ৮ জন রাজমিস্ত্রির মুখ বেঁধে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বিভিন্ন দেশ থেকে তৈরি করে আনা শতাধিক ফায়ার ফিটিং সরঞ্জাম তৈরির ফর্মা ও দুইটি মেশিনসহ কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি লুট করে ডাকাতরা। পরে প্রায় দেড় কোটি টাকার এসব মালামাল একটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর অভিযোগ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ডাকাতদের গ্রেপ্তারে তৎপর হয় থানা পুলিশ। বৃহস্পতিবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে উপপরিদর্শক আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় সোনারগাঁও থানার বেহাকৈর হাফেজ এর দোকান ও ঢাকার কদমতলী থানার পোস্তগোলা এলাকার মামুন পারভেজের মেশিনারি পার্টস এর দোকান হতে ডাকাতির সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং দুই জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে ডাকাতির মামলায় আদালতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা