মাধবদীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটক ৬
২২ আগস্ট ২০২২, ০৩:২০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টায় খিদিরকান্দী চৌরাস্তা এলাকার একটি জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নুরালাপুর ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তমিজউদ্দীন প্রধানের ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক কমল (৩৫), খিদিরকান্দী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র আঃ সাত্তার (৫০), মৃত জাহের হোসেনের পুত্র মোহাইমেন (৩৫), মৃত সিরাজউদ্দীনের পুত্র গোলজার (৩৪), বিরামপুরের শফিকের পুত্র মিজান হোসেন (২৭) ও নোয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের পুত্র জাকির (৩৪)।
মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খিদিরকান্দী চৌরাস্তা এলাকার নির্জন ওই স্থানে জুয়ার আসর বসিয়ে যুবলীগ নেতা আরিফুল হক কমলের নেতৃত্বে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চালানো হয়। এতে হেরে অনেকে সর্বস্ব হারাচ্ছেন। গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার পরিদর্শক (অপারেশন) এনামুল হক শিমুলের নেতৃত্বে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা