মাধবদীতে অস্ত্র-গুলিসহ র্যাবের হাতে দুইজন আটক
২৭ আগস্ট ২০২২, ০৬:২৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী থানা এলাকা হতে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব ১১। শনিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।
এর আগে শুত্রবার দিবাগত রাত দুইটার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের গির্দান ভূইয়ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মাধবদী থানাধীন গির্দান ভূইয়ম গ্রামের মোমেন (৮০) এবং একই গ্রামের রুহুল আমিন (৪৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, আটককৃতরা মাধবদী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। রুহুল আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া মোমেন মাধবদীর বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গির্দান ভূইয়ম গ্রামে মোমেন মিয়ার চৌচালা টিনের ঘরের চৌকির উপর থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা