মাধবদীতে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার
১৩ অক্টোবর ২০২২, ০৫:০৬ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে শিব্বির ইসলাম নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গলায়-কোমরে দড়িবাধা ও মাটিতে পা লেগে ঝুলে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা না কী হত্যার পর এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত শিব্বির ইসলাম (২৩) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের দক্ষিণপাড়ার নজরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, শিব্বির দীর্ঘদিন ধরেই কাঁচপুরে তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে একটি গার্মেন্টসে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে তার বাবা খবর পান বাড়ি থেকে কিছুটা দূরের একটি গাছে শিব্বির গলায় ও কোমরে রশি বাধা অবস্থায় ঝুলে আছে। পরে মাধবদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, শিব্বির নাকি বুধবার সন্ধ্যায় এলাকায় এসেছিল, আমরা কেউই এই খবর জানতাম না। সকালে আমার ছেলের লাশ দেখলাম। তাঁর তো আত্মহত্যা করার মত কিছু ঘটেনি। যে অবস্থায় আমরা তাঁর লাশ পেয়েছি, মনে হচ্ছে, তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আমার ছেলে হত্যার সঙ্গে যে বা যারা জড়িতদের বিচার চাই।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি