মাধবদীতে মালবাহী পিকআপ ও বাস সংঘর্ষে চালক নিহত
০১ জানুয়ারি ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মালবাহী পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পিকআপের চালকের সহকারী। রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী থানার ভগীরথপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নিহত পিক-আপ ড্রাইভার জসিম মিয়া (২৫) কিশোরগঞ্জের করিমগঞ্জের আবদুল জব্বারের ছেলে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জগামী একটি মালবাহী পিকআপ ভগিরথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ওয়াসিফ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মালবাহী পিকআপ চালকের মৃত্যু হয়। এসময় আহত হন তার সহকারী। এ দুর্ঘটনায় অভিযুক্ত বাসটিকে জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাধবদী থানা পুলিশ।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ইফাত আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটির চালক পালিয়ে গেছেন।নিহত চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা