মাধবদীতে এক বেলা খাবার খাওয়ালো মানবতার হোটেল
০১ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় গত মাসে শুরু হয় মানবতার হোটেলের কার্যক্রম। এই ধারাবাহিকতায় রোববার দুপুর ১টায় মাধবদীর পাঁচদোনা মোড়ে দ্বিতীয়বার অসহায়, গরীব, পথচারীসহ সকলকে এক বেলা খাবার খাওয়ানো হয়।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের দ্বিতীয় দিন এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান জানান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানতার হোটেল। মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে। তবে সবাই আমাদের খাবার খেতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি