মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত
০৬ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবদী থানার আমদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস মুরগী নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) তার ভাবী পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান জানান, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা