ফোন কোম্পানীর বিক্রয় প্রতিনিধির টাকা ছিনতাই: গ্রেপ্তার ১, মাইক্রোবাস ও টাকা জব্দ
০৯ এপ্রিল ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আমিরুল ইসলাম (৪০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
রোববার দুপুরে মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
এর আগে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি থানার প্রাননাথপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ৬ এপ্রিল ইসহাক ভূইয়া নামে গ্রামীণফোনের এক বিক্রয় কর্মী নরসিংদীর পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে তাকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে তাকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় নগদ ২০ হাজার টাকা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা