নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
০৬ মে ২০২৫, ০৮:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
সংগৃহিত ছবি
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) বিকালে মাধবদী এলাকা হতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাকে আটক করে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।
আটক সোহেল পাটোয়ারী রাজবাড়ি জেলার নাজমুল পাটোয়ারির ছেলে ও সাসপেন্ড হওয়া সাবেক পুলিশ সদস্য।
নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বিকাল পৌণে ৩ টার দিকে ৩ জন ছেলে এসে তার কাছে জানতে চান এখানে সোহেল নামে কোন পুলিশ ডিউটি করছেন কী না? এসময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোন সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রং এর পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।
এসময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সাথে সাথে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেল মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তার মোটরসাইকেলের পিছনে বসিয়ে মাধবদীর দিকে রওয়ানা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর ও তার সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে সে পুলিশে কর্মরত ছিল, সে বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও