মাধবদীতে একাধিক ডাকাতি মামলার ৮ আসামী গ্রেপ্তার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার ৮ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে মাধবদী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটারি, হাতুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আলমগীর হোসেন, আলী হোসেন, দুলাল মিয়া, আইয়ুব মিয়া, আমজাদ হোসেন, রাসেল মিয়া, ফিরোজ মিয়া, হান্নান মিয়া ওরফে হান্না ডাকাত।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গ্রেপ্তার ডাকাত সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই দলে আরো দুজন ছিল, তারা পালিয়ে গেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে কমপক্ষে ৪ টি করে ডাকাতি মামলা রয়েছে। আমাদের বিশেষ অভিযানে মাধবদী থানার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটারি, হাতুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা মূলত নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকার ডাকাতি করত। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা