মাধবদীতে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ
০৩ মে ২০১৯, ১০:১৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে খেটে খাওয়া সাধারণ পথচারীদের খানিকটা প্রশান্তির পরশ দিতে মাধবদী থানা প্রেস ক্লাবের উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বা'দ জুমা’র পর মাধবদী বাজার বড় মসজিদের মুসুল্লি ও তৃষ্ণার্ত সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে এ শরবত বিতরণ করা হয়।
জুমার পর আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার বিকালে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। তথাপিও গরম না কমায় বৃষ্টিতে ভিজেও অনেকে এসে শরবত পান করে তৃষ্ণা নিবারণ করেন। সাধারণ পথযাত্রী ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরাও ভেজালমুক্ত এ শরবত পান করতে ছুটে আসতে দেখা যায়। লেবু, চিনি ও ট্যাং এর মিশ্রণে বিশুদ্ধ পানীয় শরবত পূর্ণ ৫০০ লিটারের ট্যাংকবাহী একটি ভ্যানে করে জুমার পর থেকে মাধবদী বাজার বড় মসজিদ, মাধবদী এসপি ইনস্টিটিউশন, পোস্ট অফিস ও স্কুল সুপার মার্কেট চত্বরে ঘুরে ঘুরে এ শরবত বিতরণ করা হয়। প্রচন্ড গরমে মাধবদী থানা প্রেস ক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজনে সাধারণ মানুষ প্রশংসা করেন।
এ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামন মনির, প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজী আহসান হাবীব রোমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান জয়, সদস্য আরিফুল ইসলাম, গোলাপ শাহ ও মোক্তার হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি