মাধবদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
০৩ আগস্ট ২০১৯, ০৯:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
মাধবদী প্রতিনিধি:
মাধবদীতে বন্ধুদের সাথে মেঘনায় গোসল করতে নেমে মিহাদ শিকদার (২১) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। সে নরসিংদীর আবদুল মান্নান ভূঁইয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এবং সড়ক ও জনপথ বিভাগ, মাধবদী শাখার কার্য সহকারী মিলন শিকদারের ছেলে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের বথুয়াদী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
ঘটনার পর থেকে পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবুরিদলসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তার সাথের বন্ধু মোতালিব জানায়, শুক্রবার বিকেলের দিকে মিহাদ সহ তারা সাত বন্ধু মিলে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মেঘনা নদীতে ঘুরতে যায়। নৌকায় তারা বিকেলের খাবার খেয়ে সন্ধ্যায় গোসল করতে নামে। এদের মধ্যে মিহাদ পানিতে নামার সময় পায়ে নৌকার কাঠের আঘাত পায়। সবাই গোসলে ব্যস্ত থাকার এক পর্যায়ে মিহাদ স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে রাতেই মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আজ শনিবার সকালে ঢাকা থেকে চার সদস্যের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। অবশেষে দিনের আলো নিভে আসায় উদ্ধার কাজ স্থগিত করে ডুবুরিদল উঠে আসে।
ডুবুরি দলের প্রধান হাবিব উল্লাহ ভূঁইয়া জানান, নিখোঁজ হওয়ার জায়গাটির গভীরতা তেমন বেশি নয়। তবে ঘটনার সময় স্রোত বেশি থাকায় হয়তো সে তলিয়ে যায়।
লাশ না পাওয়ার ব্যাপারে তিনি জানান, লাশ পুরোপুরি পঁচে ভেসে উঠার জন্য অন্তত ২৪ ঘন্টা সময় প্রয়োজন। হয়তো রাতের দিকে কোথাও লাশটি ভেসে উঠতে পারে। এদিকে, মিহাদের নিখোঁজের খবরে তার পরিবারে শুরু হয় শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা, মা ও একমাত্র বোন বারবার মূর্ছা যাচ্ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি