মাধবদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈদ স্থাপনা উচ্ছেদ শুরু
২৩ ডিসেম্বর ২০১৯, ০৪:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ দখল মুক্ত করতে প্রায় পাঁচ কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে নদী রক্ষ কমিটি। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক কমল ঘোষ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নরসিংদীর ৬টি নদীর প্রায় ২৩১ কিলোমিটারের পূন: খনন কাজ চলমান। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের নরসিংদী সদর উপজেলার মাধবদী-শেখেরচর অংশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছোট-বড় দেড় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ থেকে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে।
ব্রহ্মপুত্র নদসহ অচিরেই নরসিংদীর অন্যান্য সকল নদী দখল মুক্ত করে নদীর পরিবেশ ফিরিয়ে দেয়ার পাশাপাশি কৃষি অর্থনীতিতে নদীর প্রভাব প্রতিফলিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ বলেন, অবৈধ দখল মুক্ত করে নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে। সেলক্ষে অভিযান শুরু করা হয়েছে। দখলদাররা যত প্রভাবশালীই হউক না কেন অভিযান অব্যাবহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা