মাধবদীতে ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে দ্বিতীয় ধাপে ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নরসিংদীর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান, মাধবদী শিল্প এলাকায় ব্রহ্মপুত্র নদ তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১ শত ৫৭ জন অবৈধ দখলদার মোট দুইশত অবৈধ স্থাপনা গড়ে তোলে। এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর গত ২৩ ডিসেম্বর প্রথম ধাপে উচ্ছেদ শুরু করে নদী রক্ষা কমিটি। এসময় নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হলে তা কার্যকর না করায় দ্বিতীয় ধাপে উচ্ছেদ চালানো হচ্ছে। বুলডোজার মেশিন দিয়ে বহুতল ভবন গুড়িয়ে দেয়া হচ্ছে। কেউ কেউ নিজ দায়িত্বে ছোট ছোট স্থাপনা সরিয়ে নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নরসিংদীর ৬টি নদীর প্রায় ২৩১ কিলোমিটারের পূন:খনন কাজ চলমান। ব্রহ্মপুত্র নদসহ অচিরেই নরসিংদীর অন্যান্য সকল নদী দখল মুক্ত করে নদীর পরিবেশ ফিরিয়ে দেয়ার পাশাপাশি কৃষি অর্থনীতিতে নদীর প্রভাব প্রতিফলিত হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা