মাধবদীতে কিস্তি দিতে না পারায় ৬মাসের শিশুর মা গ্রেপ্তার
১৮ মার্চ ২০২০, ০৯:১৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বাস্তব নামে একটি এনজিও থেকে উত্তোলনকৃত ঋণের কিস্তি পরিশোধে অপারগতার মামলায় ৬মাসের শিশু সন্তানের মা মানছুরা বেগম (২২) নামে এক নারী গ্রাহককে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মাধবদী পৌর এলাকার বিরামপুর দড়িপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, বছর তিনেক আগে মানছুরা বেগম তার স্বামী জাহাঙ্গীর আলমের কথায় বাস্তব নামক একটি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ উত্তোলন করে ব্যবসা করার জন্য তার স্বামীকে দেন। কিন্তু ব্যবসা শুরুর কিছুদিন পরই লোকসানের মুখে পড়ে ঋণের কিস্তি পরিশোধে অপারগ হয়ে পড়েন মানছুরা ও তার স্বামী।
এনজিও’র লোকজন কিস্তির টাকার জন্য অব্যাহতভাবে চাপ প্রয়োগ করতে থাকলেও তারা কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে কালক্ষেপণ করতে থাকেন। ৬ মাস আগে এক কন্যা সন্তানের জন্ম দেন মানছুরা বেগম। এদিকে কিস্তির টাকা ও পাওনাদারদের চাপের মুখে ৩ মাস আগে স্ত্রী সন্তানকে ফেলে কাউকে কিছু না জানিয়ে মালয়েশিয়া পাড়ি জমায় মানছুরার স্বামী জাহাঙ্গীর আলম।
এরপর থেকে মানছুরা বেগম অতিকষ্টে শিশু সন্তান নিয়ে দিনাতিপাত করছিলেন। তার উপর এনজিও’র লোকজনের চাপের মুখে গত ফেব্রুয়ারি মাসে ধার করে ৫ হাজার টাকা পরিশোধ করেন এবং প্রতিমাসে ৫ হাজার টাকা করে পরিশোধের প্রতিশ্রুতি দেন মানছুরা। কিন্তু এনজিও’র লোকজন তা না মেনে প্রতি মাসে ১০ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করার দাবি করেন। এতে ব্যর্থ হন ঋণগ্রহিতা মানছুরা বেগম।
অবশেষে এনজিও বাস্তব কর্তৃপক্ষ মানছুরার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বুধবার বিকেলে মাধবদী থানা পুলিশ মানছুরাকে গ্রেফতার করে নরসিংদীর আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে মাধবদী থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার জানান, মানছুরার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, ঋণের মামলায় গ্রেফতারকৃত মানছুরা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনিষা রায়ের আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি