করোনাভাইরাস: বাবুরহাটে জীবাণুনাশক ছিটিয়েছে বণিক সমিতি
২৬ মার্চ ২০২০, ০৭:১৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের অন্যতম পাইকারী কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে বণিক সমিতি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাবুরহাট বণিক সমিতির সভাপতি ও শীলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ বাকিরের নেতৃত্বে পুরো হাটজুড়ে এ জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়।
ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীদের আগমন ঘটে বাবুরহাট বাজারে। করোনাভাইরাস পরিস্থিতিতে বাজার বন্ধ থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা করোনা সংক্রমণের আশংকায় রয়েছেন। এ অবস্থায় বাজারকে জীবাণুমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করে বণিক সমিতি। দিনব্যাপী ২০ জন পরিচ্ছন্ন কর্মী এ জীবাণুমুক্তকরণ কাজে অংশগ্রহণ করেন।
এসময় বণিক সমিতির সহসাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক আঃ হানিফ, ক্রীড়া সম্পাদক মোঃ মোকলেছ মিয়া, কার্যকরী সদস্য শহিদুল্লাহ, বাজার ইজারাদার আঃ হামিদ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা