মাধবদীতে ইটভাটা থেকে দুই লক্ষাধিক ইট ছিনতাইয়ের অভিযোগ
১০ মে ২০২০, ০৫:১৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে এ.আর.বি ব্রিকস নামের একটি ইটভাটা থেকে দুই লক্ষাধিক ইট ছিনতাই করার অভিযোগ উঠেছে। মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামে অবস্থিত ওই ভাটার শ্রমিক ও কর্মচারীদের মারধর করে স্থানীয় একটি চক্র গত ৪ ও ৫ মে এসব ইট ছিনতাই করে। এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইটভাটার মালিক রুবেল মিয়া।
মাধবদী থানায় দেয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ইটভাটায় মালিক পক্ষের অনুপস্থিতির সুযোগে একই এলাকার আলী হোসেনের ছেলে হাদিকুল, মৃত আঃ রাজ্জাকের ছেলে আহাম্মদ, মৃত আঃ আলেকের ছেলে মোঃ সাজাহান, মোঃ সাদেকের ছেলে মোঃ বাশার, আব্দুল রহমানের ছেলে মোঃ জহিরুল ইসলামসহ অজ্ঞাত ৩০/৩৫ জন লোক পরপর দুইদিন ইটভাটায় প্রবেশ করে। এসময় তারা ইটভাটায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মারধর করে ২ লক্ষাধিক ইট ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া ওই লোকজন কর্তৃক ইটভাটার চুল্লির আগুন নিভানোর কারণে চুল্লির ভিতরে থাকা ৪ লক্ষ টাকা মূল্যের কাঁচা ইট ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ইটভাটার মালিক রুবেল ইটভাটায় গেলে তাকেও অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় এবং এ ঘটনা কাউকে জানানো হলে তাকে বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।
পরে ইটভাটার মালিক এ ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করলে তারা ক্ষিপ্ত হয়ে আবারও ১ লাখ ইট লুট করে নিয়ে যায়। পরবর্তীতে আবারও ইউপি চেয়ারম্যানকে এ ঘটনা জানানো হলে তিনি পদক্ষেপ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। পরপর হামলা ও লুটের ঘটনায় ইটভাটার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ইটভাটা মালিক রুবেল মিয়ার। এ ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনা জানতে চাইলে অভিযুক্ত হাদিকুল বলেন, আমরা ব্রিক ফিল্ড মালিকের নিকট ইট ও নগদ টাকা পাওনা। আমরা মালিককে বলার পরও আমাদের টাকা ও ইট দিচ্ছে না। তাই আমরা ভাটার ইট আমাদের অনুমতি ছাড়া বিক্রি করতে বাধা দিয়েছি মাত্র।
এ বিষয়ে মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে প্রকৃত বিষয়টি বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা