মাধবদীতে ৩য় দিনের মত লকডাউন কার্যক্রম মনিটরিং
১৪ জুন ২০২০, ০৬:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী পৌরসভার ঝুঁকিপূর্ণ ঘোষিত এলাকায় (৪ ও ৫ নং ওয়ার্ড) রবিবার (১৪ জুন) ৩য় দিনে লকডাউন (অবরুদ্ধ) কার্যক্রম তদারকি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের সদস্য মোঃ ফয়জুর রহমান লকডাউন কার্যক্রম তদারকি করেন। এই সময়ে সকল চেকপোস্ট ও ঝুকিপুর্ণ এলাকা পরিদর্শন করা এবং এলাকার বাসিন্দাদের খোঁজখবর নেয়া হয়।
জেলাপ্রশাসন, জেলা পুলিশ স্বাস্থ্য বিভাগ, মাধবদী পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শেখ ফরিদ ও হেলাল উদ্দিন আহাম্মদ, নরসিংদী সদর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ডের দলনেতা মোঃ ইয়াসিন ভুইয়া, ৫নং ওয়ার্ডের দলনেতা কাজি মইনুদ্দিন, মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ডের দলনেতা সুমন পাল এবং ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেফাল ধর সহ স্বেচ্ছাসেবকগণ সকাল থেকে লকডাউনকৃত এলাকা টহল দিচ্ছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছেন।
জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান লকডাউন ও বিধিবিধান অমান্যকারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মাধবদী বাজারের খাবারের দোকান, মিষ্টির দোকান বাইক চালক, পথচারী ও শপিংমলে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মাছ তরকারি, মাংস ডিম বিক্রেতাদের সতর্ক করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা