মাধবদীতে ১০ লক্ষ টাকার সিগারেট চুরি
১৪ জুন ২০২০, ০৮:১১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারের কলেজ রোডস্থ আজিজ ম্যানশনে অবস্থিত হাজী ওসমান গণির মালিকানাধীন ওসমান স্টোরের গোডাউন থেকে প্রায় ১০ লক্ষ টাকার সিগারেট চুরি হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে নিচতলার গেইটের তালা ভেঙ্গে ২য় তলায় গিয়ে কেচি গেইটের উপরের লোহার গ্রীল ভেঙ্গে গোডাউনে প্রবেশ করে চোর চক্র। গোডাউন থেকে বেনসন, গোল্ডলিফ ও স্টার সিগারেটের ১৩ কেইস সিগারেট চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। চুরি হওয়া সিগারেটের মূল্য ১০ লক্ষ ১৭ হাজার টাকা।
চুরির সংবাদ পেয়ে রবিবার দুপুরে মাধবদী থানার ওসি (তদন্ত) শাফায়েত হোসেন পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করবে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন পর পর মাধবদী বাজারে রাতের বেলা দোকানে চুরি হচ্ছে। অন্যদিকে দিনের বেলা দোকানের ক্রেতা সেজে দোকানীদের বিভিন্নভাবে ব্যস্ত রেখে মোবাইল চুরি করছে মোবাইল চোর চক্র। বাজারের ব্যবসায়ীদের দাবী অতি দ্রুত বাজারের চুরির ঘটনা রোধ করা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা