মাধবদীতে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে গেলো গাইডওয়াল ও রাস্তা
২৬ জুলাই ২০২০, ০৪:৪৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে নির্মাণ করার তিনদিনের মধ্যেই ভেঙ্গে পড়েছে পিচঢালা রাস্তা ও গাইড ওয়াল এর কিছু অংশ। ঘটনাটি ঘটেছে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলা পরিষদের অর্থায়নে নওপাড়া তারা পুকুরপাড় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নওপাড়া জামাই বাজার হয়ে রাইনাদি পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কামাল ট্রেডার্সের মাধ্যমে দুটি প্রকল্পে প্রায় ১৯১২ মিটার পিচঢালা রাস্তার কাজ করা হচ্ছে। এরইমধ্যে সম্পূর্ণ কাজ শেষ না হতেই তিনদিনের মধ্যে কিছু অংশের গাইড ওয়ালসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে গেছে। এলাকাটির প্রধান প্রধান রাস্তাগুলো যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বহুদিন আগেই। নতুন রাস্তাটি সংস্কারের ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছিল। নতুন রাস্তাটি নির্মাণের সাথে সাথেই ভেঙ্গে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে অসন্তুষ্টি মনে দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাসের মাঝামাঝি রাস্তাটির পিচঢালার কাজ শুরু হয়। ১৯ জুলাই রাতে একদিনের বৃষ্টিতেই সকালে দেখা যায় কিছু অংশের গাইড ওয়ালসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে পড়েছে।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিযুক্ত (সাব-কন্টাক্টর) মলি হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, রাতে বৃষ্টির ফলে গাইড ওয়াল ও রাস্তার কিছু অংশ ভেঙ্গে গেছে। রাস্তার কাজ সম্পন্ন হয়নি। যেখানে ভেঙ্গে গেছে সংস্কার করে দেয়া হবে।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল এ বিষয়ে বলেন, বিষয়টি আমি ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানিয়েছি, আশা করি তারা যথাযথভাবে কাজটি সংস্কার ও সম্পাদন করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি