মাধবদী পৌর শহর আওয়ামীলীগের দোয়া ও গণভোজ অনুষ্ঠিত
১৯ আগস্ট ২০২০, ০৮:২৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবদী পৌর শহর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বেনজির আহমেদ এর সাবেক অফিস প্রাঙ্গনে এই আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
মাধবদী পৌর শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ারি মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নুর আলম ভূইয়া।

মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান অপূর্ব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মো. শাহিনুর মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, মাধবদী পৌর কাউন্সিল জাকারিয়া, মাধবদী কৃষকলীগের সদস্য সচিব সুখরঞ্জন বনিক, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান সৈকতসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় ৫ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা