মনোহরদী পৌরসভায় আ.লীগের আমিনুর রশিদ সুজন বিপুল ভোটে বিজয়ী
১৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী পৌরসভার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণকালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান পেয়েছেন ৪০২ ভোট, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ ৩৭২ ভোট, নৌকা প্রতীকের আওয়ামী লীগের আমিনুর রশিদ ৮ হাজার ৮৮২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের বিএনপির মাহমুদুল হক ৫৮৫ ভোট পেয়েছেন। পরে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মোহাম্মদ আমিনুর রশিদকে বেসরকারীভাবে নির্বাচিত করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বোতাম টিপে ভোট দিয়েছেন মনোহরদী পৌর এলাকার ভোটাররা। নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভাটির ৯টি ভোটকেন্দ্রের ৪০টি ভোটকক্ষে এই ভোট গ্রহণ হয়। মোট ১৩ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ হাজার ৫৮০ ও নারী ৭ হাজার ২১৮ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১০ হাজার ২৪১টি। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মোট ৯টি ভোটকেন্দ্রে ৯টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং ফোর্স, ডিবির ২টি টিম দায়িত্ব পালন করে। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৭টি চেকপোস্টে অবস্থানসহ মোট ৩০০ পুলিশ সদস্য নির্বাচনের মাঠে ছিল।
সরেজমিনে অন্তত পাঁচটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো ভোটকেন্দ্রেই ভোট দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে উৎসবের আমেজ। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থাকলেও প্রশাসন ও পুলিশের তৎপরতায় সবকিছু স্বাভাবিক ছিল। সকাল ৯টার দিকে ৫ নাম্বার ওয়ার্ডের চক মাধবদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান। পরে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিকেল পর্যন্ত সরদার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বেশকিছু ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট না মেলায় তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া যায়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, মনোহরদী পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটাররা। মোট ১০ হাজার ২৫০ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ২৪১টি। ৭৪ দশমিক ২৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল