মনোহরদীতে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন
০২ অক্টোবর ২০২৪, ১০:০২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
মনোহরদী প্রতিনিধি:
"সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি" এই স্লোগান নিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি)। বুধবার (২ অক্টোবর) বিকেলে মনোহরদী বাজার বাইপাস রোডে দি হাঙার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় (টিএইচপি) পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী শাখা এই মানববন্ধন ও প্রচারপত্র বিতরণের আয়োজন করে।
পিএফজি মনোহরদী শাখার কো-অর্ডিনেটর গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এম্বেসেডর সাইদুর রহমান তছলিম, আরিফুল ইসলাম ভূইয়া, এমদাদুল হক টিটু, নারী নেত্রী জুলেখা আফরোজ বন্যা, সদস্য সদস্য সঞ্জন কুমার রায়, মো. আলমগীর কবির আলম, সরকার মোঃ ফারুক হোসেন, মাসুদুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম শিকদার, বিএনপি নেতা ফারুক আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল সোহেল প্রমূখ।
মানববন্ধনে পিএফজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে পিএফজির কর্মীবৃন্দ স্থানীয় মানুষের মাঝে ‘সহিংসংতাকে না বলুন’ শীর্ষক প্রচারপত্র বিলি করেন।
এ সময় বক্তারা বলেন, "অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না, তুলে ধরে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই সবাইকে রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি