মনোহরদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত খালা
০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৩৭)। সোমবার (৪ নভেম্বর) বিকাল পৌণে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার মনোহরদী কলেজ এর পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী। আনিকা খালার বাড়িতে বসবাস করে স্থানীয় বিদ্যালেয় দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের স্বজনদের বরাতে ওসি জানান, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা