নরসিংদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে আফতাব উদ্দিন ভূঁইয়া
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিনের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া আর কোন মনোনয়নপত্র জমা না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে আফতাব উদ্দিন ভূঁইয়া।
আফতাব উদ্দিন ভূঁইয়া নরসিংদী সদর থানা আওয়ামীলীগের আহবায়ক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আফতাব উদ্দিন ভূঁইয়া নামে আওয়ামী লীগ দলীয় একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে। এছাড়া অন্য কোন দলের বা স্বতন্ত্র হিসেবে কেউ মনোনয়ন জমা দেননি। আগামী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ও ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ভোট গ্রহণ হবে না। যাচাই বাছাইয়ে প্রার্থীতা বৈধ ঘোষণা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন আফতাব উদ্দিন ভূঁইয়া।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েছিলেন সফর আলী ভুঁইয়া। গত ১৫ মার্চ চেয়ারম্যান মো. সফর আলী ভুঁইয়া (৭৮) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। সফর আলী ভুঁইয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূঁইয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা