হাজীপুরে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
২৩ জুন ২০২২, ০৩:৫০ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার হাজীপুরে সুজিত সূত্রধর (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যায়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এর আগে বুধবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নিহত সুজিত সূত্রধরের দোকানের বার্নিশ মিস্ত্রী ও সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের হযরত আলীর ছেলে মো. মাসুম (২৬), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।
পুলিশ সুপার জানান, এক সপ্তাহ আগে সুজিত সূত্রধরের ছেলে সুজন সূত্রধরের সাথে তার দোকানের বার্নিশ মিস্ত্রী মাসুমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন মাসুমকে থাপ্পড় মারে। এই ঘটনাটি মিমাংসা করার জন্য বুধবার রাতে সুজিত সূত্রধর ও তার ছেলে সুজন সূত্রধর দোকানে অবস্থান করছিল। এসময় বার্নিশ মিস্ত্রী মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুজিত সূত্রধরের গলাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে। এসময় বাঁচাতে এলে সুজন সূত্রধর ও কর্মচারী দীনাকে মারপিট করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাতেই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায় সুজিত সূত্রধরের সাথে ব্যবসা প্রতিষ্ঠান এর জায়গা, নির্বাচন সংক্রান্ত ও বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকে আনেকের সাথে বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে নরসিংদী শহরতলীর হাজীপুরের কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন তার ছেলে সুজন সূত্রধর (২৭) ও ঘটনাস্থলে থাকা দ্বীন ইসলাম দীনা (৫৫) নামের দুজন। নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি