নরসিংদীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
২৭ আগস্ট ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ উপলক্ষে ‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ স্লোগানে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
র্যালিতে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি