নরসিংদীতে মতবিনিময় সভা না করেই ফিরে গেলেন সারজিস আলম
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালি কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।
নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দল ও সমন্বয়হীনতার কারণে সভা না করেই নরসিংদী ত্যাগ করেন সারজিস আলম। তবে সভা স্থগিত করা হলেও সমন্বয়কদের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে কোন কারণ জানানো হয়নি।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে সকালেই ঢাকা থেকে নরসিংদী ক্লাবে পৌঁছান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও তার সঙ্গীয়রা।
তিনি সকাল সাড়ে ৯টা হতে নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার সমন্বয়কদের একটি অংশ সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। কোথায় সমাবেশ হবে- বিকাল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক-বিতর্ক। সবশেষ, কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকালে সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরত যান সারজিস আলম।

এদিকে, সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান হতে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেন। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে মতবিনিময় সভা করতে আসবেন সারজিস আলম।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি