নরসিংদীতে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন
০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
মোমেন খান:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একদফা দাবিতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগণ চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন ও মানববন্ধন করা হয়।
কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের জরুরি বিভাগ, ভর্তি রোগীর সেবা প্রদান সহ, লেবার ওয়ার্ড এবং অন্যান্য ইউনিট এই কর্মসূচীর আওতামুক্ত ছিলো। তাদের এক দফা দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন।
আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু ওই পদগুলো আমলারা দখল করে রেখেছেন। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।
এসময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নরসিংদী শাখার সদস্য ও জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার সাহেরা বেগম, সিনিয়র স্টাফ নার্স মৌসুমি আক্তার, মাহমুদা আক্তার, শিশির চন্দ্র হালদারসহ অন্যন্য নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি